গতকাল পাঁচটায়
তেলে ভেজে মাছটায়
বাবু রেখেছিল পাতে,
ছিল সাথে ছেঁচ্কি।
নেয়ে এসে দেখে চেয়ে
বিড়ালে গিয়েছে খেয়ে–
চোঁ চোঁ করে ওঠে পেট
আর ওঠে হেঁচ্কি।
মহা রোষে তিনুরায়
যেতে চায় আগ্রায়,
পাঁজিতে রয়েছে লেখা
দিন আছে কল্য।
রান্না চড়াতে গেলে
পাছে ট্রেন নাই মেলে
ভোরে উঠে তাই আজ
হাওড়ায় চলল।

মন্তব্য দিন
Comments feed for this article