You are currently browsing the category archive for the 'য-হ' category.

আমি আমেরিকায় গিয়ে শুনে এলাম

লোকে ওখানেও বলছে:

দিনকাল যা পড়েছে

তুমি তোমার খাবারের কাছে ঠিক সময়ে

পৌঁছতে না পারলে

অন্য একজন পৌঁছে যাবে।

 

আরে, এ তো আমাদের দেশে

গরিব লোকেরা করত।

এখন বছরে তিনবার ধান হয় বলে

একজন ভিখিরি, একজন পাগলের খাবার

কেড়ে নেওয়ার আগে দুবার ভাবে।

 

তবে গতকাল শুনলাম

মাল্টিন্যাশনালে চাকরি করতেন অংশুমান রায়

কী ভাল, তার অফিস তাকে সপরিবারে

মরিশাস পাঠাল বেড়াতে।

দশদিন বাদে ফিরে এসে দেখল

তার চেয়ারে বসে আছে তার থেকে একটু ফর্সা

তার থেকে একটু লম্বা

তার চেয়ে একটু ঘন চুল অন্য এক

অংশুমান রায়।

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের

জলন্ত মেঘের মতো আসাদের শার্ট

          উড়ছে হাওয়ায় নীলিমায়

 

বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে

নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো

          হৃদয়ের সোনালি তন্তুর সুক্ষ্মতায়

বর্ষীয়সী জননী সে-শার্ট

উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে

 

ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর-শোভিত

মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট

          শহরের প্রধান সড়কে

          কারখানার চিমনি-চুড়োয়

          গমগমে এভেন্যুর আনাচে কানাচে

উড়ছে, উড়ছে অবিরাম

আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,

চৈতন্যের প্রতিটি মোর্চায়

 

আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা

সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;

আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

১.

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক

একলা থাকার খুব দুপুরে

একটি ঘুঘু ডাকুক

 

২.

দিচ্ছো ভীষণ যন্ত্রণা

বুঝতে কেন পাছো না ছাই

মানুষ আমি, যন্ত্র না!

 

৩.

চোখ কেড়েছে চোখ

উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক

স্বপ্ন আমার জোনাকি

     দীপ্ত প্রাণের মণিকা,

স্তব্ধ আঁধার নিশীথে

     উড়িছে আলোর কণিকা।।

 

নভেম্বর 2009
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
« অগা    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930